• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে তিন দলের শীর্ষ ৩ নেতার আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা

বরিশাল প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বরিশালে তিন দলের শীর্ষ ৩ নেতার আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা

বরিশাল প্রতিনিধিঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে আসছেন। তাঁর সফরের পরদিন ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এরপর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। টানা তিন দিনে তিন দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে বরিশালে রাজনৈতিক অঙ্গনে ব্যস্ততা ও উত্তেজনা বিরাজ করছে।
দলীয় সূত্র জানায়, ৪ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দীর্ঘ দুই দশক পর বরিশালে এটি হবে তাঁর প্রথম সফর। সর্বশেষ তিনি ২০০৬ সালে বরিশাল এসেছিলেন।
অন্যদিকে, ৫ ফেব্রুয়ারি বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। পরদিন ৬ ফেব্রুয়ারি বরিশাল-৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের।
তিন দিনের ধারাবাহিক এ কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট দলগুলোর নেতা-কর্মীরা জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপির চেয়ারম্যানের বরিশাল আগমন প্রসঙ্গে গত বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন জানান, দলীয় চেয়ারম্যান ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বরিশালে আসবেন। বেলস পার্কে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিলকিস জাহান বলেন, বিমানে নেতা আসবেন। আমরা তাঁকে বরণে প্রস্তুত রয়েছি। মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁদের ধারণা তারেক রহমানের জনসমাবেশে বেলস পার্ক ছাপিয়ে যাবে। বরিশাল বিএনপির ঘাঁটি। কাজেই ২০ বছর পর নেতাকে দেখতে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে।
এদিকে ৬ ফেব্রুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মেহেন্দীগঞ্জ সফর নিয়েও ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এই সমাবেশে ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য জামায়াতে ইসলামির।
জানতে চাইলে জামায়াতের বরিশাল জেলা নায়েবে আমির ড. মাহফুজুর রহমান বলেন, আমির ডা. শফিকুর রহমান সকাল ৯টার পর মেহেন্দীগঞ্জের আরসি কলেজ মাঠে ভাষণ দেবেন। তিনি হেলিকপ্টারে সেখানে আসবেন। তাঁর নির্বাচনী জনসভায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ৫ ফেব্রুয়ারির সমাবেশ প্রসঙ্গে দলটির মহানগর সহকারী সেক্রেটারি এবং বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, আমিরের বরিশালের জনসভার প্রধান টার্গেট সদর আসন। কারণ এটি তাঁর বাড়ি। এই আসনে জয়লাভ করতে তাঁরা সর্বশক্তি প্রদর্শন করবেন। এ জন্য বরিশাল-৫ আসনে প্রার্থী হয়েছেন আমিরের ভাই সৈয়দ ফয়জুল করীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/