• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ

নারায়ণগঞ্জে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সময় ডট কম /ডেস্ক রিপোর্ট / ১৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা কারাগার হেফাজতে থাকা অবস্থায় হুমায়ূন কবির (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মারা যান।

কারা হেফাজতে মৃত্যু হওয়া হুমায়ূন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি এবং মৃত চান শরীফ সরদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে নারায়ণগঞ্জ ১৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে একই রাতে উন্নত চিকিৎসার জন্য  স্থানান্তর করা হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পারিবারের দাবি, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করা হয়। ওই সময় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ বলেন, সোমবার রাতে হুমায়ূন কবিরের বুকে ব্যথা অনুভূত হলে দ্রুত তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/