• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

রাজধানীতে গ্রিল কেটে বাসায় ঢুকে ‘স্ত্রীকে বেঁধে রেখে’ খুন করা হয় জামায়াত নেতাকে

সময় ডট কম /ডেস্ক রিপোর্ট / ১৬০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

গ্রিল কেটে বাসায় ঢুকে ‘স্ত্রীকে বেঁধে রেখে’ খুন করা হয় জামায়াত নেতাকে

রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় বাসায় ঢুকে স্ত্রীর হাত-পা বেঁধে মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ওই বাসায় লুটপাট চালিয়ে চলে যায় খুনিরা।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উল্লাহ ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ছিলেন।

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি আনোয়ার উল্লাহর বাসায় ঢোকেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়।
 
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, খুনিরা আনোয়ার উল্লাহকে হত্যার পর আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যকে বলেন, ‘সোমবার দিবাগত রাতে একদল চোর দোতলা বাসায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নিহতের স্ত্রীর হাত-পা বেঁধে হত্যাকাণ্ড ঘটায়। পরে বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।’
 
এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সোহরাওয়ার্দী হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/