• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

হাসপাতালে এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেফতার

সময় ডট কম /ডেস্ক রিপোর্ট / ১৪০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মানিকগঞ্জে সদর হাসপাতালে নাইট ডিউটি চলাকালীন সময়ে এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুইজন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ নামে দুইজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।

তিনি জানান, ভুক্তভোগী নারী নারায়নগঞ্জ থেকে স্বামীর সাথে নিজেদের চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ নানার বাড়িতে যাচ্ছিলেন।

একপর্যায়ে ভ্যানগাড়ির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা রাত প্রায় দেড়টার দিকে আড়াইশো শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে থামে। সেখানে দুইজন আনসার সদস্যের সাথে কথা হলে তারা তাদের হাসপাতালের ভেতরে যাওয়ার জন্য বলে।

পুলিশ সুপার মি. আলম বলেন, “আনসার সদস্যরা তাদের স্বামী – স্ত্রী কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলে স্বামীর কাছ থেকে স্ত্রী হাসপাতালের দোতলায় নিয়ে যায়। স্বামীকে নিচে অপর এক আনসার সদস্যের কাছে রেখে যান।”

পরে নিচে থাকা আনসার সদস্যকে ভুক্তভোগী নারীর কাছে পাঠিয়ে তার স্বামীকে নিয়ে খাবার কেনার কথা বলে নিয়ে যান আগের আনসার সদস্য।

“কুমতলব থাকায় সময়ক্ষেপণের জন্য তারা তার স্বামীকে খাবার কেনার কথা বলে দুই সদস্য তাদের অবস্থান পরিবর্তন করে” বলেন পুলিশ সুপার।

পরে একপর্যায়ে ভুক্তভোগী নারীর স্বামী ফিরে এসে স্ত্রীকে দেখে সন্দেহ করেন।

তারা হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় টহলদার পুলিশ দেখে ঘটনা খুলে বলেন ভুক্তভোগী নারী।

এই পুলিশ কর্মকর্তা জানান, ওই নারীকে ভয় দেখানো হয়েছিলো বলে তিনি প্রথমে স্বামীর কাছে ঘটনা স্বীকার করেননি। পরে পুলিশের কাছে জোরপূর্বক ধর্ষণের ঘটনা জানালে দুই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়।

ওই নারী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিয়েছেন উল্লেখ করে মি. আলম জানান, সে ট্রমার মধ্যে আছে।

তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

ভুক্তভোগী নারীর গার্ডিয়ান হিসেবে নানা আসার পরই মামলাটি দায়ের করা হবে বলে জানান এই পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/