• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ

বরিশালের মেঘনায় ট্রলারডুবি ঘটনায় চার জেলে নিখোঁজ

বরিশাল প্রতিনিধি / ২২৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বরিশালের মেঘনায় ট্রলারডুবি ঘটনায় চার জেলে নিখোঁজ

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী স্থানের মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। জেলেদের ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে একজন প্রাণে বেঁচে ফিরলেও বাকি চারজনের এখনো কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।
গত রবিবার দুপুরে ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শামিম হোসেন (২৫) জানান, তিনিসহ পাঁচ জেলে একটি ট্রলারে করে মাছ ধরতে যান। রাতে নদীতে জাল পেতে রেখে ট্রলার নোঙর করে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে ধাক্কা ও বিকট শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তেই ট্রলারটি উল্টে গিয়ে তারা সবাই নদীতে ছিটকে পড়েন। পাঁচজনই সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও তিনি ছাড়া অন্য কোনো জেলে তীরে পৌঁছতে পারেননি। হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। শামিম বলেন, ধারণা করছি, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। তবে নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলতে পারছি না।
স্থানীয় বাসিন্দা হারুন-অর রশিদ মৃধা জানান, রাতেই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ মো. এনামুল হক বলেন, খবর পেয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। হিজলার ইউএনও মো. ইলিয়াস সিকদার জানিয়েছেন, নৌ-পুলিশকে নিখোঁজ জেলেদের উদ্ধারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/