• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশের কাছে পাকিস্তানের থান্ডার যুদ্ধবিমান বিক্রি নিয়ে আলোচনা

সময় ডট কম /ডেস্ক রিপোর্ট / ২০৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের কাছে  জেএফ – ১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানদের আলোচনা হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক খবরে এ তথ্য প্রকাশ করেছে।

জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে পাকিস্তানে তৈরি করা হয়। মিয়ানমার, আজারবাইজান বা নাইজেরিয়ার মতো দেশ পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান কিনেছে।

ইসলামাবাদ বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদার এবং অস্ত্র সরবরাহের উচ্চাকাঙ্ক্ষা আরও বিস্তৃত করছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

এই আলোচনা এমন এক সময়ে ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে, যখন পাকিস্তান গত বছরের মে মাসে চিরশত্রু ভারতের সাথে সংঘাতে তার বিমান বাহিনীর সাফল্যকে পুঁজি করে দেখানোর চেষ্টা করছে।

ওই সংঘাত ছিল প্রায় তিন দশকের মধ্যে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই।

পাকিস্তান সেনাবাহিনীর প্রেস উইং জানিয়েছে, চীনের সাথে যৌথভাবে তৈরি এই বহুমুখী যুদ্ধবিমান জেএফ – ১৭ থান্ডার এর প্রকিউরমেন্টের বিষয়ে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবের সিধু এবং বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ খান বিস্তারিত আলোচনা করেছেন।

মঙ্গলবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে, পাকিস্তান বাংলাদেশকে “সুপার মুশশাক প্রশিক্ষণ বিমানের দ্রুত সরবরাহ, একটি সম্পূর্ণ প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা করা হবে” বলে নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/