• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ টিটিই কে মারধর।

সময় ডট কম /ডেস্ক রিপোর্ট / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

চলন্ত ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে ছাত্র পরিচয়ে কয়েকজনের বাগবিতণ্ডা হয়েছে। এ সময় তারা টিটিইকে ‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলে শাসিয়েছেন। এরপর স্টেশনে ট্রেন থামলে নেমে গিয়ে টিটিকে মারধর করারও অভিযোগ উঠেছে ছাত্র পরিচয়ধারীদের বিরুদ্ধে।

টিটিইকে প্রকাশ্যে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব বাজার (জং) রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর টিকিট চেকিং শুরু করেন রেলওয়ের সিনিয়র টিটিই তানজিম ফরাজি। টঙ্গী স্টেশন ছাড়ার পর ৮-১০ জন যাত্রী নিজেদের ছাত্র পরিচয় দিয়ে টিকিট ছাড়াই ভ্রমণ করছেন বলে জানান।

টিটিই তাদের টিকিট কাটার অনুরোধ করলে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় ছাত্র পরিচয়ধারীরা টিটিইকে শাসান। তাদের সঙ্গে থাকা বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী একজন মধ্যবয়স্ক যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া আদায় করলে ওই যুবকরা টিটিইর প্রতি চরম ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর ভৈরব বাজার (জং) স্টেশনে ট্রেনটি পৌঁছালে টিটিই গাড়ি থেকে নামার পর ওই যাত্রীরা টিটিকে স্টেশন এলাকায় এলোপাতাড়ি মারধর শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/