• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

ভারতেই খেলতে হবে বিশ্বকাপ নাহয় ছেড়ে দিতে হবে পয়েন্ট বাংলাদেশ কে জানালো আইসিসি।

সময় ডট কম /ডেস্ক রিপোর্ট / ২৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, বিশ্বকাপ ভারতেই খেলতে হবে। অন্যথায় পয়েন্ট ছেড়ে দিতে হবে। এমন খবর প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।

ক্রিকইনফো তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে- ‘বাংলাদেশকে আইসিসি বলেছে, ভারতেই খেলো নাহলে পয়েন্ট হারাবে।’। অর্থাৎ, বিসিসিআইয়ের পক্ষেই সুর রেখেছে আইসিসি। যে সংস্থার প্রধান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে ও বিসিসিআইয়েরই সাবেক সচিব জয় শাহ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিবির সাথে আলোচনা হয় আইসিসির। সেখানে জানানো হয়, ভারতে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় দেখছে না তারা। তাই নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশের সরকার ও বোর্ড যে ভারতে দল বা খেলোয়াড় পাঠাতে চাচ্ছে না, তা যৌক্তিক নয়।

তাই বাংলাদেশকে বিশ্বকাপের ম্যাচগুলো ভারতেই খেলতে হবে। তা না হলে পয়েন্ট ছেড়ে দিতে হবে প্রতিপক্ষকে। অর্থাৎ, বিকল্প কোনো ব্যবস্থা করা হবে না টাইগারদের জন্য।

মুস্তাফিজুর রহমানকে অযাচিতভাবে আইপিএল থেকে বাদ দেওয়ায় কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। বিসিবিও সাফ জানিয়ে দেয়- ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। ভারত অবশ্য রাষ্ট্রপ্রধান পর্যায়ের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

এদিকে ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির অবস্থান এ মুহূর্তে বিসিবির পক্ষে বলে মনে হচ্ছে না। যদিও আগে শোনা যাচ্ছিল, বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন আমলে নিবে আইসিসি। ১০ জানুয়ারির ভেতরে আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানাতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/