• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢালা নিয়ে কী ঘটেছিল জানাল পুলিশ, পাঁচজনকে আটক

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ঢাকার গুলশানের নর্দা এলাকায় একজন নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ সময়ডটকম কে এই তথ্য নিশ্চিত করেছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এতে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। তবে ভুক্তভোগী ওই নারী বর্তমানে কোথায় আছেন সেটি নিশ্চিত নয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখেই তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও আটককৃতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মি. মাসুদ সময়ডটকম কে জানান, যেখান এই ঘটনাটি ঘটেছে সেটি ছিল পুরুষ ছাত্রদের মাদ্রাসা।

এই ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই দিন আগে নর্দা এলাকার একটি স্থানীয় মাদ্রাসা থেকে ওই নারীকে আটক করে মাদ্রাসার বাইরে নিয়ে আসে তারা।

আটককৃতরা পুলিশকে জানিয়েছে, ওই নারী যখন মাদ্রাসার ভেতরে ঢোকেন তখন ছিল খুব সকাল। তখন মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল এবং তাদের পাঞ্জাবিগুলো হ্যাঙ্গারে ঝুলানো ছিল।

তখন ওই নারী মাদ্রাসার একটি ফ্লোরে গিয়ে ছাত্রদের পাঞ্জাবির পকেট হাত দিয়েছিল বলেও ছাত্ররা পুলিশকে জানিয়েছে। তখন ছাত্ররা চোর সন্দেহ চিৎকার করলে তখন কিছু শিক্ষার্থী ও স্থানীয়রা এসে তাকে আটক করে।

পুলিশ জানায়, একটা পর্যায়ে জিজ্ঞাসাবাদে ওই নারী প্রথমে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানান, তিনি তার মেয়েকে ভর্তি করাতে সেখানে গিয়েছিলেন। মাদ্রাসাটি শুধু ছেলেদের জন্য জানানো হলে তিনি কথা বদলে বলেন, ছেলেকে ভর্তি করাতে এসেছিলেন।

জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে ওই নারী নিজেকে যৌনকর্মী বলেও ছাত্র ও স্থানীয়দের কাছে দাবি করেছে বলেও আটকৃতরা জানিয়েছে পুলিশকে।

মি. মাসুদ জানান, নারীকে খুঁজে বের করতে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/