• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আসন সমঝোতা: ভাঙনের মুখে জামায়াতের জোট

নিজস্ব প্রতিবেদক / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর নির্বাচনী সমঝোতা জোটে ভাঙনের সুর শোনা যাচ্ছে। নিজেদের জন্য বরাদ্দ করা আসন নিয়ে অসন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। দলটি এখন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া এনসিপিসহ (জাতীয় নাগরিক পার্টি) নতুন কয়েকটি দল জোটের সদস্য হওয়ায় আসন বণ্টনের জটিলতা আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এমন বাস্তবতায় জামায়াত বলছে, কোনো দল বের হয়ে গেলেও জোটে বড় কোনো প্রভাব পড়বে না।

গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব-নিকাশ শুরু হয়। আলাদাভাবে সব দলই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে। এমন প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ৭টি ইসলামী দল নিয়ে একটি জোট গঠন করে। এরই মধ্যে এই জোট বেশ কিছু জনসভাও করেছে। সর্বশেষ গত ডিসেম্বরে জোটে যোগ দেয় তরুণদের দল এনসিপি।

আসন ভাগাভাগি প্রশ্নে এই জোটের শরিকদের দ্বিমত সম্প্রতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। লিয়াজোঁ কমিটি দফায় দফায় বৈঠক করলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। ইসলামী আন্দোলন তাদের জন্য বরাদ্দ করা ৩৫টি আসনে সন্তুষ্ট নয়। এরই মধ্যে তারা ২৭২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। সমঝোতা না হলে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে দলটি।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেন, ‘যদি কোনো সমঝোতা না হয়, তবে আমাদের সামনে আর কোনো পথ নেই। আমরা পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে লড়ব। তবে জাতির বৃহত্তর স্বার্থে যদি সম্মানজনক সমঝোতা হয়, তবে আমরা প্রার্থিতা তুলে নেব। তবে আমাদের নিশ্চিত হতে হবে যে, কোনো “ব্যাকডোর” দিয়ে নতুন কোনো পরিকল্পনা করা হচ্ছে না।’

জামায়াতের নীতিনির্ধারকরা অবশ্য বলছেন, আলোচনার মাধ্যমে শিগগিরই চূড়ান্ত সমঝোতা হবে। তবে কেউ এককভাবে নির্বাচন করলে তার প্রভাব জোটের ওপর পড়বে না।

দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ইনশাল্লাহ চূড়ান্তভাবে কোনো সমস্যা হবে না। বর্তমানে মনোনয়নপত্র যাচাই-বাছাই (স্ক্রুটিনি) চলছে। এটি শেষ হয়ে গেলে একটি পূর্ণাঙ্গ রূপ দাঁড়াবে। এর ফাঁকেই আলোচনা এগিয়ে যাচ্ছে, দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত চলে আসবে।’

এনসিপি, এবি পার্টিসহ বর্তমানে জামায়াতের এই জোটে ১১টি দল রয়েছে। শরিকদের দাবি, নতুন দলগুলোর অন্তর্ভুক্তিতে আসন বণ্টনের সমীকরণ আরও জটিল হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/