• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

ভেনেজুয়েলায় হামলায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ২০৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।

মার্কিন অভিযানে যুক্তরাজ্য “কোনওভাবেই জড়িত ছিল না” বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। জানান, নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেননি।

“না, আমি তা করিনি এবং এটি স্পষ্টতই একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমাদের সমস্ত তথ্য যাচাই করতে হবে”, যুক্তরাজ্যের গণমাধ্যমের জন্য রেকর্ড করা মন্তব্যে স্টারমার বলেন।

“মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ এবং নিন্দা” জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

হামলার ঘটনায় জাতিসংঘকে “অবিলম্বে বৈঠক” করার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুতাভো পেত্রো। ভেনেজুয়েলা সীমান্তে বাহিনী মোতায়েনের খবরও জানিয়েছেন তিনি।

কিউবার প্রেসেডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছেন যে, তার দেশ “ভেনিজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক আক্রমণের নিন্দা জানায় এবং জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া আশা করে।”

“ত্রিনিদাদ এন্ড টোবাগো ভেনিজুয়েলার জনগণের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে” বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসার।

এদিকে, নাগরিকদের শান্ত থাকার এবং দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, “এই আক্রমণ সম্পর্কে বিশ্বের কথা বলা উচিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/