• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, এখন পর্যন্ত যা যা ঘটেছে

আন্তর্জাতিক ডেস্ক / ১৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সামরিক অভিযান চালিয়ে ‘আটক’ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার মধ্যরাতে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে, প্রায় একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমানঘাঁটি এবং ফুয়ের্তে তিউনার প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায় প্রত্যক্ষদর্শীদের বরাতে। বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং শহরের উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার অসমর্থিত খবরও পাওয়া যায়।

এই হামলার পরই ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয়।

“ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের অত্যন্ত গুরুতর ‘সামরিক আগ্রাসন’কে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান, এবং নিন্দা জানাচ্ছে,” বিবৃতিতে বলা হয়।

এদিকে, মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন।

শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উপর বিস্ফোরণ এবং বিমান হামলার খবর সম্পর্কে অবগত আছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও।

ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী নৌযানগুলোর উপর ওয়াশিংটনের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই বলে আসছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশজুড়ে মাদক পাচারের সাথে জড়িত।

অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ এবং ভেনেজুয়েলার তেলের মজুদ নিয়ন্ত্রণ করতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করে আসছে ভেনেজুয়েলা সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/