• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট / ১৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত জামায়াত আমিরের

নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আগামী পাঁচ বছরের জন্য দেশ গঠনে বড় ধরনের ঐক্যের চমকপ্রদ বার্তা দেন।


বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলটি সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।


বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন, যা তার প্রাপ্য ছিল। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি, তবে আমরাও একই সম্মান পাব।’
খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে তিনি বলেন, ‘তার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল, কিন্তু যখন অনুমতি দেয়া হলো ততদিনে তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’

আগামীর রাজনীতি নিয়ে জামায়াত আমির বলেন, ‘দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি কি না, সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের পর কিন্তু শপথ গ্রহণের আগে আমরা আবার একসঙ্গে বসব।’

তিনি আরও বলেন, ‘অতীতে আমরা যেমন রাজপথে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করতে পারি। আগামী পাঁচ বছরের জন্য জাতির জন্য ভালো কিছু করতে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি, তা নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচন যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও স্বচ্ছ হয়। একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে আমরা বদ্ধপরিকর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/