• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

নির্বাচনের আগে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর ঘিরে আলোচনা, কৌতুহল

পথিক / ১৮৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের যখন মাত্র দেড় মাস বাকি, তখন ঢাকা সফর করলেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমাদ নূর।

এক সপ্তাহের সফরকালে তিনি বাংলাদেশ খেলাফতে মসলিসের আমির মামুনুল হকসহ ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।

এছাড়া ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন এলাকার বেশকিছু মাদ্রাসাও পরিদর্শন করতে দেখা গেছে মি. নূরকে।

এর আগে, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইসলামপন্থী সাতজন নেতা ও পণ্ডিত বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছিলেন, যাদের মধ্যে খেলাফত মজলিসের আমির মি. হকও ছিলেন।

সফর নিয়ে তখন তিনি জানিয়েছিলেন, তালেবান সরকারের একাধিক মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গে তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তালেবান সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছিলেন মি. হক।

ওই ঘটনার তিন মাসের মাথায় তালেবান সরকারের একজন শীর্ষ কর্মকর্তা ঢাকা সফর করলেন।

তালেবান সরকারের পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে মি. নূরকে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। অন্যদেশের কাছ থেকে তালেবান সরকারের পক্ষে স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

এরই অংশ হিসেবে গত জুলাইয়ে মি. নূর পাকিস্তান সফরেও গিয়েছিলেন। কিন্তু সেটি ছিল রাষ্ট্রীয় সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/