• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

খালেদা জিয়ার মৃত্যুতে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নেতাদের শোক বার্তা শ্রদ্ধা জানাতে উপস্তিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ১৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিশ্ব নেতাদের অনেকে শোক জানিয়েছেন। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীনসহ জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নসহ পক্ষ থেকে শোক জানানো হয়।

শোক জানিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বিভিন্ন দেশের নেতারা।

শোক বার্তায় তারা খালেদা জিয়ার সরকারের সময় দেশগুলোর সাথে পারষ্পারিক সম্পর্কের কথাও তুলে ধরেন।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। শোক জানিয়েছেন, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এদিকে, ভারতের সরকার ও জনগণের পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বুধবার ঢাকায় পৌঁছাবেন বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেন।

এক্স হ্যান্ডেলের পোস্টে মি. মোদী লিখেছেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।”

“সর্বশক্তিমান ঈশ্বর তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।”

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার গুরুত্ব এবং তার শাসনকালে দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে উল্লেখ করেছেন মি. মোদী।

তিনি লিখেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।”

পাশাপাশি খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, “২০১৫ সালে ঢাকায় তার সাথে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমার স্মরণে রয়েছে। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/