• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলা’ চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডেস্ক রিপোর্ট / ২৫২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলা’ চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আইএসকে ‘ঘৃণ্য সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, এই গোষ্ঠীটি “মূলত নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে নৃশংসভাবে হত্যা চালাচ্ছে”।

ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী “একাধিক নিখুঁত হামলা” চালিয়েছে।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তিনি “নাইজেরিয়ান সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। মেরি ক্রিসমাস!”

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানায়, নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে এসব হামলা চালানো হয়েছে।

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগ্গার আলাদা করে বিবিসিকে বলেন, এটি ছিল একটি “যৌথ অভিযান”।

ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা নাকচ করেননি তুগ্গার। তিনি বলেন, এটি “নির্ভর করবে দুই দেশের নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তের ওপর”।

গত নভেম্বরে ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো মোকাবিলায় নাইজেরিয়ায় অভিযানের প্রস্তুতি নিতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

বৃহস্পতিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি নেতৃত্বে থাকা অবস্থায়, আমাদের দেশ কখনোই উগ্র ইসলামি সন্ত্রাসবাদকে বিকশিত হতে দেবে না”।

নভেম্বরে দেওয়া ওই সতর্কবার্তায় মার্কিন প্রেসিডেন্ট কোন হত্যাকাণ্ডের বিষয়ে বলছিলেন, তা স্পষ্ট করেননি। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের কিছু ডানপন্থি মহলে নাইজেরিয়ার খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ছড়িয়ে পড়েছে।

সহিংসতা পর্যবেক্ষণকারী বিভিন্ন গোষ্ঠী বলছে, নাইজেরিয়ায় মুসলমানদের তুলনায় খ্রিস্টানরা বেশি হত্যার শিকার হচ্ছেন—এমন কোনো প্রমাণ নেই। মোটামুটি সমান সংখ্যক মুসলমান ও খ্রিস্টান দেশটিতে বসবাস করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/