• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট / ১৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ভোরে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন।

এর আগে, দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করার সময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইনসের মাধ্যমে আজকে মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো।

সফরসঙ্গীদের তালিকায় এবারও রয়েছেন খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রুপা সিকদার।

এবারের সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন মোট ১৪ জন। যার মধ্যে রয়েছেন ৬ জন চিকিৎসক।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরসঙ্গীদের তালিকায় এবারও রয়েছেন খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রুপা সিকদার।

গৃহপরিচারিকা ফাতেমা বেগম ২০১০ সাল থেকে বেগম জিয়ার ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন। ২০১৮ সালে তিনি স্বেচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ফাতেমাও নিয়মিত হাসপাতালে থেকে সেবা করে থাকেন।

ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/