• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

চলে গেলেন বরিশাল সাংবাদিক অঙ্গনের আরেকটি উজ্জল নক্ষত্র আরিফিন তুষার।

প্রতিনিধি / ২৯৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলন আরিফিন তুষার, ( ব্যুরো প্রধান) কালবেলা বরিশাল। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

মরহুমের প্রথম জানাজা আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল সদর রোডের টাউন হলের সামনে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, অফিস চলাকালে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুর খবরে বরিশাল সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দৈনিক কালবেলার প্রকাশক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সম্পাদক সন্তোষ শর্মা ও বিভাগীয় প্রধান (অনলাইন) পলাশ মাহমুদ। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। তার মৃত্যুতে শোকস্তব্ধ দৈনিক কালবেলা পরিবার।
এছাড়াও সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে নাগরীক বরিশাল এর পুরো পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। সাংবাদিক সমাজ মনে করে একজন দক্ষ্য, পেশাদার এবং পরিচ্ছন্ন মানবিক চিন্তা চেতনা সম্পন্ন ব্যক্তিকে হারালো আজ বরিশাল মিডিয়া অঙ্গন।

আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক করেছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/