• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাতেই দেশের উদ্দেশে রওনা হচ্ছেন তারেক রহমান

প্রতিনিধি / ১৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাতেই দেশের উদ্দেশে রওনা হচ্ছেন বলে তার দল জানিয়েছে। ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার তিনি ঢাকায় আসছেন।

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পাতায় জানানো হয়েছে যে, মি. রহমান তার লন্ডনের বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত সোয়া দশটা নাগাদ হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে তার স্ত্রী ও মেয়েও রয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা ঢাকায় পৌঁছাবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকায় তাকে স্বাগত জানাবেন দলের সিনিয়র নেতারা। এরপর তিনি ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে ভাষণ দেবেন। এরপর হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যাবেন।

এদিকে মি. রহমানকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তার দলের নেতাকর্মী ও সমর্থকরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। সংবর্ধনাস্থলে বুধবার রাতেই অনেকের ভিড় দেখা গেছে।

সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা মি. রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছেন।

এছাড়া তারেক রহমানের নিরাপত্তার বিষয়েও তার দলের চাহিদা অনুযায়ী সরকার সহযোগিতা করছে বলে জানিয়েছেন তিনি।

স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

ছবির উৎস,BNP Media Cell

ছবির ক্যাপশান,স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান
ঢাকায় ৩০০ ফিট সড়কে রাত থেকেই বিএনপির কর্মীদের অবস্থান

ছবির উৎস,BNP Media Cell

ছবির ক্যাপশান,বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে ৩০০ ফিটের সড়কে আয়োজিত সম্বর্ধনায় ভাষণ দেবেন তারেক রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/