কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলে বা ‘ত্রুটিপূর্ণ’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পুনরায় চালু করা হলে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পাঁচজন কংগ্রেসম্যান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে তারা এই উদ্বেগের কথা জানান। তবে প্রধান উপদেষ্টার দপ্তর এখনও এই চিঠি হাতে পায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
হলে বাংলাদেশে অবাধ নির্বাচন সম্ভব হবে না—যুক্তরাষ্ট্রের পাঁচ কংগ্রেসম্যানের এমন চিঠির জবাবে সরকারের অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘আমরা চিঠিটি এখনো পাইনি। তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের একটি অবস্থান রয়েছে। সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিচারের আগে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।’
https://slotbet.online/