• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

লক্ষ্মীপুরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৭২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমকর্মী পাবেল হোসেন বিবিসি বাংলাকে জানান, বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরই ঘরের মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা।

এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেলাল হোসেন ও তার দুই মেয়ে। তবে তার ছোট মেয়ে সাত বছর বয়সী আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে বলে জানান মি. হোসেন।

ঘটনাটি পূর্ব শত্রুতা, পরিকল্পিত নাশকতা নাকি অন্য কিছু এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ।

সময় ডট কম কে  তিনি জানান, বাইরে থেকে ঘর তালাবদ্ধ থাকায় আগুন ছড়িয়ে পড়ার পরও সেখান থেকে দ্রুত বের হতে পারেননি বাসিন্দারা। স্ত্রী ও দুই ছেলে সুস্থ থাকলেও বেলাল হোসেনের অন্য দুই মেয়ে গুরুতর আহত হয়েছেন বলেও জানান মি. পারভেজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/