• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝালকাঠির সেই বিতর্কিত দুর্নীতিবাজ উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরকে হাজীগঞ্জে ঘেরাও, বাথরুমে আশ্রয় নিয়ে রক্ষা বাকেরগঞ্জে ঔষধ চুরির অভিযোগে ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত

ব্যঙ্গ ও ভিন্নমতের বিরুদ্ধে মামলা ‘স্বাধীন মতপ্রকাশের ওপর আক্রমণ’: আর্টিকেল নাইনটিন

ডেস্ক রিপোর্ট / ১৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

অনলাইনে ‘অপপ্রচার ও সাইবার বুলিংয়ের’ অভিযোগ তুলে ডাকসু’র ভিপি সাদিক কায়েম সম্প্রতি বিভিন্ন ব্যক্তি এবং ব্যঙ্গাত্মক পেজের বিরুদ্ধে যে মামলা করেছেন, সেটির মাধ্যমে ‘স্বাধীন মত প্রকাশের ওপর আক্রমণ’ চালানো হয়েছে বলে মনে করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিন’।

মামলার এমন ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দার কথা জানিয়েছে ‘আর্টিকেল নাইনটিন’।

সেখানে বলা হয়েছে, “অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক, রাজনৈতিক কর্মী, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক-যাদের মধ্যে অধিকাংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত। অভিযোগকারী নিজে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সম্পৃক্ত ছাত্র সংগঠনের সদস্য।”

অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক পেজে ইয়ার্কির বিরুদ্ধে মামলার প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, “ইয়ার্কি একটি প্রতিষ্ঠিত ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম, যা সাংবাদিক ও রাজনৈতিক ব্যঙ্গকার সিমু নাসের পরিচালনা করেন। অভিযোগে উল্লেখিত অন্যান্য প্ল্যাটফর্মও মূলত ব্যঙ্গ, মিম, এবং রাজনৈতিক ভাষ্য প্রকাশ করে। মামলাটি রাজনৈতিক বিষয়বস্তু বা মতামত প্রকাশকারী ফেসবুক পেজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।”

“আর্টিকেল নাইনটিন গভীর উদ্বেগ প্রকাশ করছে যে এই মামলা ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও স্বাধীনতার দাবি এবং মৌলিক অধিকার সুরক্ষা, নাগরিক পরিসর পুনরুদ্ধার ও ডিজিটাল আইন অপব্যবহার রোধে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক,” বিবৃতিতে বলেছে ‘আর্টিকেল নাইনটিন’।

মামলা প্রত্যাহার করার জন্য সাদিক কায়েমের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/