• বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর আবাসিক হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু: নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য

প্রতিনিধি / ২২২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫


রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু: নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেল থেকে আহমেদ খান (৩৮) নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিজ কক্ষ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশে পাকিস্তানি নাগরিকদের আনাগোনা এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এ ঘটনাকে ঘিরে নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৃত আহমেদ খান গত ১৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলে ‘টেকনিশিয়ান’ হিসেবে কর্মরত ছিলেন। গত সপ্তাহে একটি ব্যবসায়িক মিটিংয়ে যোগ দিতে তিনি ঢাকায় আসেন এবং গুলশানের ওই হোটেলে অবস্থান করছিলেন।

ঘটনার পর আজ শনিবার (২৯ নভেম্বর) নিহতের বড় ভাই মো. সেলিম আখতার (৫৫) পাকিস্তান থেকে ঢাকায় পৌঁছেছেন। মরদেহ বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের পক্ষ থেকে মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ‘হার্ট অ্যাটাক’-এর কথা বলা হলেও, এখনও ময়নাতদন্তের (পোস্টমর্টেম) চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যায়নি। রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তারা।

এদিকে, সম্প্রতি বাংলাদেশে আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স) এবং পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের আসা-যাওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় এই মৃত্যুকে সাধারণ ঘটনা হিসেবে দেখতে নারাজ অনেক নিরাপত্তা বিশ্লেষক। টেকনিশিয়ান হিসেবে কর্মরত এই ব্যক্তির মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখার ওপর জোর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গুলশানের অভিজাত এলাকায় বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও মৃত্যু নিয়ে নানা ঘটনার জন্ম দিয়েছে, যা এই ঘটনাটিকে আরও রহস্যঘেরা করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/