নারায়ণগঞ্জের সোনারগাঁয় ভাড়া করে এনে একটি মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে।
এ ঘটনায় জাহাজের মালিক রাকেশ শর্মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করলে বুধবার (২৬ নভেম্বর) সকালে নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৫ দিন ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে বিক্রি করেন।
গ্রেপ্তার নজরুল ইসলাম নোয়াখালির হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের বাসিন্দা।
https://slotbet.online/