• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ

৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাকেরগঞ্জ প্রতিনিধি / ২৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
——————————————————
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ফারুক মোল্লা নামে এক আসামিকে প্রায় ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক মোল্লা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে।
র‌্যাব-৮ বরিশাল সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে বাকেরগঞ্জে ডাকাতির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার বিচার শেষে ১৯৯৫ সালে আদালত ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এরপর থেকেই গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে চলে যান তিনি।

দীর্ঘ সময় ধরে পলাতক থাকা ফারুক মোল্লার অবস্থান শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালায় র‌্যাব। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে র‌্যাব-১০-এর সহযোগিতায় র‌্যাব-৮-এর একটি দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে প্রায় তিন দশক ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত বলেন, ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ফারুক মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বরিশাল র‌্যাব-৮ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/