• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে?

ডেস্ক রিপোর্ট / ১৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

পহেলা জুলাই ২০১৬। ঠিক এক দশক আগে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় নিহত হন দু’জন পুলিশ সদস্য সহ অন্তত ২২জন।

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় শেষ পর্যন্ত সৈন্যদের কমান্ডো অভিযানে নিহত হয়েছিলো পাঁচ হামলাকারী।

বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করা ওই ঘটনায় জঙ্গিরা ওই রাতে ২০ জনকে হত্যা করে যাদের নয় জন ইতালি, সাত জন জাপান, তিন জন বাংলাদেশি এবং এক জন ভারতীয় নাগরিক।

হামলার দায় স্বীকার করে ওই রাতেই বিবৃতি দিয়েছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। তৎকালীন আওয়ামী লীগ সরকার আইএসের এই দাবি নাকচ করে দিয়ে বলেছিল, দেশীয় জঙ্গি সংগঠন নব্য জেএমবি এই হামলার জন্য দায়ী।

ঢাকার গুলশানে হোলি আর্টিজান হামলায় বহু বিদেশি নাগরিক নিহত হওয়ায় সেই ঘটনাটি বিশ্ব জুড়ে খবরের শিরোনাম হয়।

ওই ঘটনার পর জঙ্গি নির্মূলে একের পর এক অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। হোলি আর্টিজানের ঘটনার পরের তিন বছরেই সারাদেশে অভিযানে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে অনেকেই নিহত হন, অভিযানে গ্রেফতারও হন অনেকেই।

গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত প্রায় দুই বছরে বাংলাদেশের বিভিন্ন স্থানে জঙ্গি বা উগ্রবাদী সংগঠনগুলোর তৎপরতার বিষয়গুলো সামনে আসছে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে জঙ্গি সংশ্লিষ্টতায় আটক অনেকেই মুক্তি পায়। যে কারণে বর্তমানে আবারো বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড কিংবা তৎপরতা বেড়েছে।

গত দুই বছরে বাংলাদেশে জঙ্গি বা উগ্রবাদী বিভিন্ন সংগঠনের তৎপরতার বিষয়গুলোও আবারও সামনে আসছে।

বিশেষ করে ঢাকার রাস্তায় কালেমা লেখা পতাকা নিয়ে মিছিল, সম্প্রতি বিভিন্ন জায়গায় উগ্রবাদী সংগঠনগুলোর আদলে কলেমা লেখা পতাকা টানানো কিংবা জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের বিশেষ সতর্কতা ও নিরাপত্তা জারির বিষয়গুলোও নিয়েও নানা আলোচনা রয়েছে।

এদিকে, হোলি আর্টিজান বেকারির ওই ঘটনার এক দশক পর ওই ঘটনায় অপরাধীদের বিচারের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতদের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/