• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাকেরগঞ্জে ভরপাশা ৮ নং ওয়ার্ড ঈদগাও মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল

বাকেরগঞ্জ প্রতিনিধি / ১৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বাকেরগঞ্জে ভরপাশা ৮ নং ওয়ার্ড ঈদগাও মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল

বরিশালের বাকেরগঞ্জে পৌরসভার ৮নং ওয়ার্ডের ভরপাশা ঈদ মাঠে মুসুল্লিদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন রশিদ সিকদার এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

শনিবার (১৪ মার্চ) পৌরসভার ৮নং ওয়ার্ডের ভরপাশা ঈদ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব হারুন সিকদার বলেন, “আগামী পৌরসভা নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হতে পারলে তিনি বাকেরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিম জোমাদ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মাঝি, পৌর বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বাবুল গাজী, ভরপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা বাবুল ফকির, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি লুৎফর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক হারুন মাঝি, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান বাপ্পি, সমাজসেবক বারেক হাওলাদার, বিএনপি নেতা আনোয়ার জোমাদ্দার প্রমূখ।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/