• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ‘দরবারে’ হামলা চালিয়ে কথিত পীরকে হত্যা। বরিশালে হামের ‘হটস্পট’ বরগুনা, ৩ শিশুর মৃ’ত্যুতে আতঙ্ক বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু। পাওনা টাকা ১৮৫ নাকি ৩০, এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাকেরগঞ্জে ভরপাশা ৮ নং ওয়ার্ড ঈদগাও মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বাকেরগঞ্জে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যাকমেইল চক্র,, বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বরিশালে কভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত একই পরিবারের ২ জন।

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১০টি পদে আওয়ামী লীগপন্থিদের জয়।

নিজস্ব প্রতিবেদক / ৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদসহ সাতটি পদে বিএনপিপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ১০টি পদে আওয়ামী লীগপন্থি এবং তিনটি পদে জামায়াতপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। ২৪টি পদের মধ্যে চারটি পদে বিজয়ীদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার ভোটগ্রহণ শেষে সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ছয়ফুল আলম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট এক হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী ৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের ৩৪৮ ভোট পেয়ে জয়লাভ করেন।

এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত পন্থি প্রার্থীরা জয়ী হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সাত সদস্য পদের মধ্যে চারজন আওয়ামী লীগপন্থি, দুজন বিএনপিপন্থি এবং একজন জামায়াতপন্থি প্রার্থী নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/