• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডাকসু ‘মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল’ জামায়াত নেতার বক্তব্যের নিন্দা ঢাবি শিক্ষার্থীদের।

সময় ডট কম ডেস্ক রিপোর্ট / ১৬০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ইসলামী ছাত্র শিবির ডাকসুর ক্ষমতায় আসার আগে সেটি ‘মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিলো’ বলে জামায়াতে ইসলামীর এক নেতার করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওই নেতা দলটির বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান।

শনিবার রাতে বরগুনার পাথরঘাটায় বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি।

মি. আহসান বলেন, “ডাকসু নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিলো, যে ডাকসু বেশ্যাখানা ছিলো সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজি, সকল প্রকার দুর্নীতি এটা উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ওই নেতার বক্তব্যকে “কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যে” হিসেবে উল্লেখ করা হয়েছে।

“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তার এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে” বিবৃতিতে বলেছে ঢাবি।

অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একইসাথে এ ধরনের “অর্বাচীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য” সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাবি প্রশাসন।


আপনার মতামত লিখুন :

One response to “ডাকসু ‘মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল’ জামায়াত নেতার বক্তব্যের নিন্দা ঢাবি শিক্ষার্থীদের।”

  1. বাতিঘর says:

    জামাতের ছাত্রী সংস্থার সকল সদস্যই এক ধরনের বেশ্যা ও যৌন দাসী কারন ওরা মনে করে ওদের জেহাদি ভাইদের শারীরিক ও মানষিক প্রশান্তির জন্য ওদের যৌন সেবাকরা কর্তব্য ও তার দায়িত্ব এবং এটা এবাদত বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/