বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে মি. নজরুল লিখেছেন, “ জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ‘ফ্যাসিস্ট’ শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।”
এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ বলে মন্তব্য করেন তিনি।
মি. নজরুল লিখেছেন, “আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণ-অভ্যুত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে।”
তিনি পোস্টে উল্লেখ করেছেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিলো।
এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে বলে জানান তিনি।
“ ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা (অধ্যাদেশের খসড়া) অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব ” লিখেছেন আইন উপদেষ্টা মি. নজরুল।
https://slotbet.online/