• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

মাদুরোকে যুক্তরাষ্ট্রের যে বন্দিশিবিরে রাখা হয়েছে তা যেন ‘পৃথিবীর নরক’

সময় ডট কম /আন্তর্জাতিক ডেস্ক / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের আইনজীবীরা এই কারাগারকে “নরকের মতো” বলে আখ্যা দিয়েছেন। এমনকি কিছু বিচারকও সেখানে দণ্ডপ্রাপ্তদের পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন।

এটি ব্রুকলিনের সেই কুখ্যাত কারাগার মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসি।

যেখানে রাখা হয়েছে ভেনেজুয়েলা থেকে জোরপূর্বক আটক দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে।

যা ছিলো দক্ষিণ আমেরিকায় সাম্প্রতিক দশকগুলোর অন্যতম নজিরবিহীন সামরিক অভিযান।

আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, মাদুরোকে প্রথমে আকাশপথে ইউএসএস ইয়ু জিমা জাহাজে, এরপর কিউবার গুয়ানতানামো নৌঘাঁটিতে এবং সব শেষে আরেকটি বিমানে করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়।

“তোমরা তো শুভরাত্রীকে ‘বুয়েনাস নোচেস’ বলো, তাই না? গুড নাইট! হ্যাপি নিউ ইয়ার!” বিগ অ্যাপল অর্থাৎ নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিকের এক ভিডিওতে এমনটাই বলতে শোনা যায় মাদুরোকে।

ভিডিওতে তাকে হাতকড়া পরা অবস্থায়, দুইজন মাদকবিরোধী এজেন্টের পাহারায় হাঁটতে দেখা যায়।

তার পরনে ছিল স্পোর্টস জ্যাকেট, মাথায় কালো টুপি, আর পায়ে মোজা পরা স্যান্ডেল।

হুগো চ্যাভেজের উত্তরসূরি মাদুরোকে প্রথমে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এর সদরদপ্তরে নেওয়া হয়। এরপর তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি) এর একটি কক্ষে রাখা হয়।

যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় আওতায় মাদুরোর বিরুদ্ধে আনা মাদক পাচার ও নার্কো-সন্ত্রাসবাদের অভিযোগের বিচার চলাকালে তাকে ওই আটককেন্দ্রেই রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও একই আটককেন্দ্রে বন্দি করা হয়েছে।

এই কারাগারটি দেখতে কেমন এবং এই আটককেন্দ্রে আগে আর কোন কোন পরিচিত মুখ বন্দি ছিলেন?

একটি উল্লম্ব কারাগার

মাদুরোকে যে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে, সেটি কংক্রিট ও স্টিলের তৈরি একটি বিশাল বহুতল ভবন।

এর অবস্থান যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে, নিউইয়র্কের সমুদ্র বন্দর থেকে কয়েক মিটার দূরে এবং ফিফথ অ্যাভিনিউ, সেন্ট্রাল পার্কসহ শহরের অন্যান্য পরিচিত স্থাপনা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

নিউইয়র্ক শহরের দীর্ঘদিনের কারাগার সংকট ও অতিরিক্ত বন্দির চাপ মোকাবিলার জন্য ১৯৯০ এর দশকের শুরুতে এই কারাগারটি চালু করা হয়েছিলো।

এটি এমন একটি জায়গায় নির্মিত, যেখানে আগে সমুদ্রবন্দরের টার্মিনালে নোঙর করা জাহাজ থেকে আসা বা যাত্রা করা পণ্য রাখা ও পরিবহনের স্থাপনা ছিল।

ফেডারেল ব্যুরো অব প্রিজনস (বিওপি)এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ম্যানহাটন ও ব্রুকলিনের আদালতে বিচারাধীন নারী ও পুরুষ আসামিদের রাখাই ছিলো এই কারাগারের মূল উদ্দেশ্য।

তবে স্বল্পমেয়াদি সাজাপ্রাপ্ত কয়েদিদেরও এখানে রাখা হয়।

বর্তমানে নিউইয়র্কে বিওপি পরিচালিত একমাত্র কারাগার এটি। ২০২১ সালে সংস্থাটি ম্যানহাটনে পরিচালিত অনুরূপ একটি কারাগার বন্ধ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/