• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

ইরানে ‘শক্তিশালী হামলা’ হবে, আবারও সতর্ক করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ইরানে ‘শক্তিশালী হামলা’ হবে, আবারও সতর্ক করলেন ট্রাম্প

ইরানের চলমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র ‘খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

ট্রাম্প বলেন, ‘ইরানে যা ঘটছে তা ‘খুব কাছ থেকে’ পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। আগের মতো যদি তারা মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্টের পক্ষ থেকে দেশটিতে শক্তিশালী আঘাত আসবে বলে আমি মনে করি।’
 
ইরানে চলমান বিক্ষোভে ট্রাম্পের এটি দ্বিতীয় হুমকি। এর আগে ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন,‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যদি ইরান গুলি করে ও সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত, যেকোনো সময় ইরানে পদক্ষেপ নেয়া হতে পারে।’
গত রোববার (২৮ ডিসেম্বর) তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে নেমে আসে। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেন নাগরিকরা। গতকাল রোববার টানা অষ্টম দিনের মতো ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
 
ইরান ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের ২৬ টি প্রদেশের ৭৮ শহরের ২২টি স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
 
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মোট মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে।
এদিকে ইরানজুড়ে চলমান বিক্ষোভকে ‘বিদেশি মদদপুষ্ট উসকানিদাতাদের কাজ’ বলে আখ্যা দিয়ে আরও ‘কঠোর দমন-পীড়নের’ আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
 
তিনি বলেছেন, ‘কিছু উত্তেজিত লোক ও ভাড়াটে শত্রু ইসলাম ও ইরানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। প্রতিবাদ বৈধ, কিন্তু প্রতিবাদ আর দাঙ্গা এক নয়। কর্মকর্তাদের উচিত প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা। তবে দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/