• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

তেল এবং আঞ্চলিক প্রভাবের জন্য ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের: কামালা

আন্তর্জাতিক ডেস্ক / ১৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

তেল এবং আঞ্চলিক প্রভাবের জন্য ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের: কামালা

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করায় তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে কামালা বলেছেন, যুক্তরাষ্ট্রের মানুষ এটা চায় না।

২০২৪ সালে প্রেসিডেন্ট পদে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন কামালা।

 

প্ল্যাটফর্মের পোস্টে, হ্যারিস বলেছেন, ভেনেজুয়েলায় ট্রাম্পের বিমান হামলা এবং নিকোলাস মাদুরোকে আটক করা ‘আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী বা আরও সাশ্রয়ী করে তোলে না।’
তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন, কেবল তেল এবং আঞ্চলিক প্রভাবের জন্য ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বলেন, আমেরিকান জনগণ এটা চায় না, এবং তারা মিথ্যা বলতে বলতে ক্লান্ত।
এছাড়া বলেন, এটা মাদক বা গণতন্ত্র সম্পর্কে নয়। এটা তেল এবং ট্রাম্পের আঞ্চলিক শক্তিশালী ব্যক্তিত্বের ভূমিকা পালনের আকাঙ্ক্ষা থেকেই এই হামলা। 
কামালা আরও বলেন যে, ল্যাটিন আমেরিকার এই দেশে সামরিক হস্তক্ষেপ আমেরিকান সৈন্যদের ঝুঁকির মধ্যে ফেলছে, এবং সাধারণ আমেরিকান নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করছে না।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বেশ কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণ ও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/