• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক / ৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন দলটির মিডিয়া সেলের সম্পাদক, যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড মুশফিক উস সালেহীন।

কারণ হিসেবে তিনি বলেছেন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা মানতে পারছেন না বলে তিনি স্বেচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “সম্প্রতি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই।”

তিনি মনে করেন, এনসিপির ওই জোটে যোগদানের বিষয়টি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র নির্মাণের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে, মুশফিক উস সালেহীনের পদত্যাগের দু’দিন আগে এনসিপি’র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আরিফ সোহেলও দল থেকে পদত্যাগ করেছেন।

একই ঘটনায় এনসিপি থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন তাসনিম জারাসহ একাধিক এনসিপি নেত্রীও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/