• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আওয়ামী লীগ নেতাদের জামিন ইস্যুতে আদালত বর্জন ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি সংবিধান রক্ষায় অবিচল রাষ্ট্রপতি: ড. ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক ষড়যন্ত্র ফাঁস। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: কারান্তরীণ অবস্থাতেই সম্পাদক প্রার্থী ব্যারিস্টার সুমন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার, তথ্যমন্ত্রী গণমাধ্যম কর্মীদের অভিভাবক হতে চাই, – তথ্যমন্ত্রী বরিশাল বিসিসির এনেক্স ভবন টি ধ্বংসের পথে। জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার নির্মাণ সহ ভারত আর ফ্রান্সের মধ্যে যেসব চুক্তি হলো মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন?

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: কারান্তরীণ অবস্থাতেই সম্পাদক প্রার্থী ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক /ঢাকা / ৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: কারান্তরীণ অবস্থাতেই সম্পাদক প্রার্থী ব্যারিস্টার সুমন

আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বর্তমানে কারাবন্দি থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সরব ভূমিকা পালন করছেন।

ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে ‘অকুতোভয় জননেতা’ হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে, হত্যা, জেল-জুলুম, লুণ্ঠন এবং ‘মব জাস্টিস’-এর বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর। সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার এই লড়াইয়ে নেমেছেন তিনি।

ব্যারিস্টার সুমনের এই সংগ্রামকে ‘সবার আপোষহীন সংগ্রাম’ আখ্যা দিয়ে আগামী ১১ ও ১২ মার্চ ব্যালটের মাধ্যমে সকল অন্যায়ের জবাব দিতে আইনজীবী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে তার নির্বাচনী প্যানেল। প্রচারণায় আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে তার পক্ষে ভোট চাওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ অক্টোবর মধ্যরাতে ঢাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। জুলাই-আগস্টের আন্দোলনে নিহতের ঘটনাসহ একাধিক মামলায় বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় এই আইনজীবী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কারান্তরীণ অবস্থায় দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির মতো গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ নির্বাচনে সম্পাদক পদে ব্যারিস্টার সুমনের এই প্রার্থিতা আইনি ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার দৃষ্টি আগামী ১১ ও ১২ মার্চের নির্বাচনের দিকে, যেখানে সাধারণ আইনজীবীরা ব্যালটের মাধ্যমে তাদের রায় জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/